[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬ ১০:০২ পিএম

পুঁজিবাজারে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নিজেদের ডিজিটাল

 ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপে বেনিফিশিয়ারি ওনার (BO) অ্যাকাউন্ট খোলার আবেদন সুবিধা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

​নতুন এই ডিজিটাল সুবিধার মাধ্যমে কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা এখন ঘরে বসেই ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপের মাধ্যমে সরাসরি BO অ্যাকাউন্ট খোলার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন পরবর্তী যাবতীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে ব্যাংকের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ‘কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (CBIL)’, যা প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে থাকে।

​ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকিং সেবার পাশাপাশি বিনিয়োগ সুবিধাকে একই সূত্রে যুক্ত করায় পুঁজিবাজারে প্রবেশের প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ হলো। বিশেষ করে যারা নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করতে চান, তাদের জন্য BO অ্যাকাউন্ট খোলার আবেদন এখন আরও দ্রুত ও ঝামেলামুক্ত উপায়ে করা সম্ভব হবে।

​কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার এই আধুনিক সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এ সময় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর