দেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহে নতুন এক মাইলফলক সৃষ্টি হয়েছে। গত মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিদায়ী মাসে রেমিট্যান্স আসার পরিমাণ
দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। স্বাধীনতার পর থেকে একক কোনো মাসে এটিই এখন পর্যন্ত
বুধবার (১ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই ঐতিহাসিক তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মার্চ ২০২৬: ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার।
ফেব্রুয়ারি ২০২৬: ৩০২ কোটি ডলার (এক মাসের ব্যবধানে বৃদ্ধি প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার)।
মার্চ ২০২৫: ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার (গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি ৪৬ কোটি ডলার)।
এতদিন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ডটি ছিল গত বছরের অর্থাৎ ২০২৫ সালের মার্চের (৩.২৯ বিলিয়ন ডলার)। এছাড়া উল্লেখযোগ্য প্রবাহ ছিল গত বছরের ডিসেম্বরে (৩.২৩ বিলিয়ন ডলার) এবং চলতি বছরের জানুয়ারিতে (৩.১৭ বিলিয়ন ডলার)। সেই সব রেকর্ড টপকে মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে নতুন এক উচ্চতায় পৌঁছালো বাংলাদেশ।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী আয়ের এই বিশাল উল্লম্ফন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসআর
মন্তব্য করুন: