[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশে বিওয়াইডি গাড়ি উৎপাদন ও সরবরাহ করবে রানার অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ৮:০৪ এএম

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি বিশ্বখ্যাত চীনা ব্র্যান্ড বিওয়াইডির

 (BYD) বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

গত ২৪ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় জানানো হয় যে, ২০ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রির সঙ্গে এই গুরুত্বপূর্ণ সরবরাহ ও উৎপাদন চুক্তিটি অনুমোদিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এই ইতিবাচক খবরের প্রভাবে শেয়ারবাজারে রানার অটোমোবাইলসের শেয়ারদর প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭ টাকা ৫০ পয়সা হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৩৪ টাকা ১০ পয়সা। উল্লেখ্য যে, ২০২৪ সাল থেকে সিজি–রানার বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে দেশে বিওয়াইডির গাড়ি বিক্রি শুরু হলেও নতুন এই চুক্তির ফলে এখন স্থানীয়ভাবে উৎপাদন ও সরবরাহের পথ আরও সুগম হলো।

এসআর

সম্পর্কিত খবর