[email protected] বুধবার, ৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ৩:২৫ এএম

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারি মাসের শুরুতেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন মূল্য ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন ভোক্তাদের এই সিলিন্ডার কিনতে গুনতে হবে ১ হাজার ৩৫৬ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত জানানো হয় এবং একই দিন সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

এছাড়া, অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে দাম বেড়েছে ২ টাকা ৩৪ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূসকসহ অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা।

এসআর

সম্পর্কিত খবর