[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে মসজিদে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৪ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর মৌচাক এলাকায় একটি মসজিদে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মৌচাকের সিদ্ধেশ্বরী স্কুলের পাশে থাকা ওই মসজিদে আগুন লাগার খবর আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

এসআর

সম্পর্কিত খবর