রাজধানী ও আশপাশের অন্তত ১২টি এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের সাইনবোর্ড পাসপোর্ট অফিস-মৌচাক বাসস্ট্যান্ড ও বউ বাজার ব্রিজ-গোদনাইল-এনায়েতনগর-সিদ্ধিরগঞ্জ অংশে পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। ফলে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না:
তিতাস আরও জানিয়েছে, এসব এলাকার পাশাপাশি আশপাশের অঞ্চলগুলোতেও গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে।
তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সহনশীলতা প্রদর্শনের অনুরোধ জানিয়েছে।
এসআর