[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ২:০৮ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগ এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (২ নভেম্বর) রাতে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে সোবহানবাগে ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনের ফুটওভার ব্রিজের নিচে প্রথম বিস্ফোরণটি ঘটে।

পরে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচেও বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোবহানবাগের ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ফুটওভার ব্রিজের নিচে ককটেল বিস্ফোরিত হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, আগারগাঁওয়ের ঘটনায় বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়ে ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে ওই ঘটনায় হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর