[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

বনানীর আহমেদ টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে, হতাহত নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে বহুতল একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দুইটি ইউনিটের প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে বিকেল ৫টা ৩৬ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফআর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২৬ তলা ভবনটির ২৩ তলায় থাকা একটি অফিসে আগুনের সূত্রপাত হয়।

 

খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, অফিসের এসি ও কম্পিউটার সার্ভার থেকে আগুনের উৎপত্তি হয়। পরে তা আশপাশের অংশে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর