[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের ২৩ তলায় একটি বায়িং হাউজের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অফিসের এসি ও কম্পিউটার সার্ভার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল ৫টা ৩৬ মিনিটে ২৬ তলা ভবনটির ২৩ তলায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

 

প্রাথমিকভাবে এসি ও কম্পিউটার সার্ভার থেকে আগুনের উৎপত্তি হয়। পরে আগুন অফিসের আশপাশের অংশে ছড়িয়ে পড়ে।

 

ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় ৩৪ মিনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর