[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড় আটকে ট্রেন চলাচল বন্ধ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫২ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে উড়ে এসে একটি কাপড়

 আটকে যাওয়ার কারণে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। এতে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী রুটে প্রায় ৪০ মিনিট মেট্রো ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম।

​নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩৬ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে এবং এই রুটে ট্রেন চলাচল স্থগিত হয়ে পড়ে। তবে সেই সময় উত্তরা থেকে কাওরান বাজার পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরবর্তীতে ওভারহেড লাইন থেকে আটকে যাওয়া কাপড়টি সরিয়ে নেওয়ার পর সার্বিক মেকানিক্যাল বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে বিকাল ৫টা ১৫ মিনিটে মতিঝিল-উত্তরা এবং উত্তরা-মতিঝিল—উভয় রুটেই পুনরায় স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।

এসআর

সম্পর্কিত খবর