[email protected] রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ১:৪৬ পিএম

সংগৃহীত ছবি

বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে তাদের দাবির পক্ষে বিক্ষোভ শুরু করেন।

এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায় এবং অফিসগামীসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বকেয়া বেতন পরিশোধের দাবিতে নাসা গার্মেন্টসের প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান নিয়েছেন।

তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

শ্রমিকদের আন্দোলনের কারণে মহাখালী ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর