[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ৮:৪৪ এএম

ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামে মুরাদ হোসেন (৩৮) নামে এক

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনা ঘটে শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পবহাটি সিটি মোড়ে।

নিহত মুরাদ হোসেন পবহাটি মন্ডলপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে এবং মুদি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে মুরাদ ও তার চাচাতো ভাই আলম মন্ডলের মধ্যে কথাকাটাকাটির পর হাতাহাতি হয়েছিল। পরে আলম মন্ডলের ছেলে সৌরভ এবং তিনটি মোটরসাইকেলে থাকা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মুরাদের ওপর হামলা চালায়।

মুরাদকে গুরুতর জখম অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবার দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

এসআর

সম্পর্কিত খবর