[email protected] শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৫ পিএম

সংগৃহীত ছবি

পাবনার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনের সিগন্যাল অনুযায়ী অপর একটি ঢাকাগামী ট্রেনকে অগ্রাধিকার দিতে লুপ লাইনে অপেক্ষা করছিল।

ঢাকাগামী ট্রেনটি পার হওয়ার পর প্রধান লাইনে উঠতে গেলে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি শুরু হয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে ট্রেনটি চালানোর চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।

চাটমোহর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের পথে রয়েছে বলে তিনি জানান। তবে সংবাদ লেখা পর্যন্ত উদ্ধারকাজ শুরু হয়নি। 

এসআর

সম্পর্কিত খবর