[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মাদরাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ৪:৩০ এএম

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদরাসায় দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ডুবার মোড়ের শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী তানিয়া ও জামিলা রাতের কোনো একসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ও বমি করতে শুরু করে।

পরে মাদরাসা কর্তৃপক্ষ তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিলাকে মৃত ঘোষণা করেন এবং কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তানিয়ারও মৃত্যু হয়।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল আলিম জানান, হাসপাতালে আনার সময় জামিলা মৃত ছিলেন। তানিয়ার শরীরে কিছু দাগ এবং জামিলার শরীরে হলদে দাগ দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, বিষাক্ত প্রাণীর কামড়ে তারা মারা যেতে পারে। তবে সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। 

এসআর

সম্পর্কিত খবর