[email protected] মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৩০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ৫:৫৫ এএম

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুইজনের একজন চট্টগ্রাম বিভাগ এবং অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

বিভাগভিত্তিক আক্রান্তদের মধ্যে বরিশালে ৮৬ জন, চট্টগ্রামে ৫৪ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ৪৮ জন, ঢাকা দক্ষিণে ৪৪ জন, ঢাকা উত্তরে ২৭ জন, খুলনায় ২৭ জন, রাজশাহীতে ৩৮ জন, ময়মনসিংহ ও রংপুরে ৩ জন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ২১০ জন। আর এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৮ জন। 

এসআর

সম্পর্কিত খবর