[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

ঈদুল আজহা: ৩ জুনের ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৫ ১০:২৪ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ শনিবার (২৪ মে)।

আজ বিক্রি হচ্ছে ৩ জুনের ট্রেনের টিকিট।

রেলওয়ে জানিয়েছে, এবারের ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট ও দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।

ঈদ উপলক্ষে পাঁচটি রুটে ১০টি স্পেশাল ট্রেন চালানো হবে। এসব ট্রেন চলবে ৪ থেকে ৬ জুন এবং ঈদের পর ৯ থেকে ১৪ জুন পর্যন্ত।

ঈদের দিনও কিছু স্পেশাল ট্রেন চালু থাকবে। তবে স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে নয়, বরং নির্ধারিত স্টেশনের কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে।

এবারের ঈদে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে, যার আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এর পাশাপাশি প্রতিটি ট্রেনে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে।

যাত্রীরা রেলওয়ের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। একবার রেজিস্ট্রেশন করলেই পরবর্তীতে শুধু লগইন করেই টিকিট কাটতে পারবেন। 

এসআর

সম্পর্কিত খবর