[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

চলন্ত ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ হারালেন দুই যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৫ ৯:৪৭ এএম

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে আব্দুল কাইয়ুম ও তারেক নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ এপ্রিল) দুপুর ১২টা দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ব্রিজ এলাকা অতিক্রম করার সময় চার যুবক ট্রেনের ছাদে টিকটক করছিলেন।

এ সময় ব্রিজের ওপর থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে তারা ছিটকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তারেকেরও মৃত্যু হয়।

নিহত কাইয়ুম কুমিল্লার দেবিদ্বার উপজেলার করিম মিয়ার ছেলে এবং তারেক কসবার বাসিন্দা।

দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, চার বন্ধু সিলেট যাওয়ার পথে ট্রেনের ছাদে টিকটক করছিলেন।

এসময় দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর