তরুণদের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সমাজে সমতা প্রতিষ্ঠায় তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বরিশালে দিনব্যাপী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও প্রচলিত ধারণা, সাইবার নিরাপত্তা, গণমাধ্যম বিষয়ে সচেতনতা এবং সামাজিক পরিবর্তনে অ্যাডভোকেসির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইন জগতে নিরাপদ থাকার কৌশল এবং সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজনের বিভিন্ন অংশগ্রহণমূলক পর্বে শিক্ষার্থীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা তুলে ধরেন। এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং বৈষম্যহীন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত হচ্ছে।
এসআর