[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদরে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, মোটরসাইকেল জব্দ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ৬:৫৪ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক সাঁড়াশি অভিযানে

 প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের ২২ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

​মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নরুল্লাহপুর এলাকায় ডিএনসির একটি আভিযানিক দল এ কার্যক্রম পরিচালনা করে। দলটি নরুল্লাহপুরের বাসিন্দা আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালায়। তল্লাশিকালে মাদক কারবারি ফারহান রানার ঘরের খাটের নিচে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি জব্দ করা হয়।

​তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ঘটনার মূলহোতা ফারহান রানা কৌশলে পালিয়ে যান। তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। পলাতক আসামিকে আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হয়েছে এবং এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসআর

সম্পর্কিত খবর