[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত অভিযানে হকারদের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২ পিএম

সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ার ইপিজেড (ডিইপিজেড) এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে

 উচ্ছেদ অভিযানে গিয়ে হকারদের বাঁধার মুখে পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সড়কে বেশ কিছু সময় যানচলাচল ব্যাহত হয় এবং চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

​পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে যায় বেপজা। তখন উচ্ছেদ অভিযানে গেলে হকাররা এক হয়ে লাঠিসোঁটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে হকারদের সড়ক থেকে সরিয়ে দেন। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

​আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাধা দেন। একপর্যায়ে তারা চন্দ্রাগামী লেন অবরোধের চেষ্টা করেন। তখন তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর