রংপুর বিভাগে গত ৪৮ ঘণ্টায় চাঞ্চল্যকর এক হত্যা মামলা এবং সাজাপ্রাপ্ত আসামিসহ ৯
জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত জানান সংস্থাটির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর কাওসার বাঁধন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত দুই দিনের অভিযানে রংপুরের অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান হত্যা মামলায় অভিযুক্ত অমিত ঘোষ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সোহেল মণ্ডল ও হেলাল ইসলাম নামের দুজনকে আটক করে এসআরবি।
এসআরবি কর্মকর্তা মেজর কাওসার বাঁধন আরও জানান, গঙ্গাচড়া থেকে দেশি-বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। একই সাথে রংপুরের পীরগঞ্জ এবং দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
অন্যান্য অভিযানের মধ্যে ঠাকুরগাঁও থেকে মাদকসহ দুই কারবারি এবং নারী ও শিশু নির্যাতন দমন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রামেও মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে।
বিভাগে সন্ত্রাস, মাদক ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এসআরবির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
এসআর