[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে কেওড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৮:১২ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরে কেওড়া ফল সংগ্রহের সময় গাছ থেকে পড়ে রহমত আলী (৫৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুন্দরবনসংলগ্ন দ্বীপগ্রাম গোলাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজের আলী গাইনের ছেলে।

 

স্থানীয় জেলে রবীন্দ্র মণ্ডল ও বাসিন্দা আশিকুজ্জামান জানান, সকালে নৌকায় করে গোলাখালী এলাকায় কেওড়া ফল সংগ্রহ করতে যান রহমত আলী। বৃষ্টির মধ্যে গাছ থেকে কেওড়া পাড়ার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান তিনি।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নৌকাযোগে লোকালয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

 

ঘটনার খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এসআর

সম্পর্কিত খবর