[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫৪ পিএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।

 

আগুন লাগার পর হাসপাতালজুড়ে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সেখানে এখনো প্রচুর ধোঁয়া রয়েছে।

 

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে নতুন ভবনের তৃতীয় তলার শিশু ওয়ার্ডে হঠাৎ আগুনের খবর পাওয়া যায়। বাকৃবি ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তিনি জানান, সদর ফায়ার স্টেশন থেকেও একটি ইউনিট হাসপাতালে যাচ্ছে। ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে।

এসআর

সম্পর্কিত খবর