ভোলার মনপুরা উপজেলায় কোরালিয়া বাজারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের
এক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত মোসলেহ উদ্দিন মাঝি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি বাজারে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা ও স্বজনেরা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
হামলার বিষয়ে মোসলেহ উদ্দিন জানান, তিনি হামলাকারীদের চিনতে পেরেছেন তবে তাঁদের নাম প্রকাশ করেননি। এদিকে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর