[email protected] শনিবার, ২৩ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

নীলফামারীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল দুজনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৬ ১০:২১ পিএম

সংগৃহীত ছবি

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজন মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮)। তিনি ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার বাসিন্দা। অপরজন বিকাশ চন্দ্র (২৫), যিনি মাহিগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, দেবীগঞ্জ থেকে নীলফামারীর দিকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী মিথিলা গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক মমিনুল ইসলামের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল সচল ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআর

সম্পর্কিত খবর