[email protected] সোমবার, ১৮ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উৎপাদন খরচ বাড়লেও মেলেনি ধানের ন্যায্যমূল্য, লোকসানের মুখে নীলফামারীর ডিমলার বোরো চাষিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে ২০২৬ ১১:১৬ এএম

সংগৃহীত ছবি

বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ কয়েক গুণ বৃদ্ধি পেলেও সেই অনুপাতে ধানের দাম না বাড়ায় বোরো মৌসুমে উৎপাদন ব্যয় তুলতে চরম হিমশিম খাচ্ছেন নীলফামারীর ডিমলা উপজেলার কৃষকেরা। বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়লেও ধানের সঠিক

 মূল্য না পাওয়ায় কৃষিকাজ অনেকের কাছেই অলাভজনক হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের তথ্য অনুযায়ী, প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে ধান আবাদে জমি প্রস্তুত করা থেকে শুরু করে মাড়াই পর্যন্ত প্রায় ২০ হাজার টাকা খরচ হচ্ছে, আর লিজ নেওয়া জমিতে আবাদ করলে এই খরচ আরও প্রায় ১০ হাজার টাকা বেড়ে যায়।

খরচের হিসাব বিশ্লেষণে দেখা যায়, প্রতি বিঘায় নাড়া কাটতে ২৫০ টাকা, আইল কাটতে ৩০০ টাকা, ধানের বীজ ও চারা উৎপাদনে ১ হাজার ৫০০ টাকা, হালচাষে ১ হাজার ৫০০ টাকা, ধান রোপণে ১ হাজার টাকা, দুই দফায় বিভিন্ন সার প্রয়োগ ও শ্রমিক বাবদ ৩ হাজার টাকা, ভিটামিন ও কীটনাশকে ৩ হাজার টাকা, নিড়ানিতে ৫০০ টাকা, সেচ কাজে ২ থেকে ৩ হাজার টাকা, ধান বহনে ৫০০ টাকা এবং মাড়াইয়ে ৬০০ টাকা ব্যয় হয়।

এছাড়া ধান কাটতে শ্রমিক বাবদ ৪ হাজার ৫০০ টাকা খরচ হলেও মেশিনের সাহায্যে কাটলে তা কমে ২ হাজার ৫০০ টাকায় নেমে আসে, তবে সে ক্ষেত্রে খড় পাওয়া যায় না। সব মিলিয়ে বর্তমান বাজারে ধানের যে মূল্য রয়েছে, তা দিয়ে এই বিশাল উৎপাদন ব্যয় মেটানো কৃষকদের জন্য কঠিন হয়ে পড়েছে।

এসআর

সম্পর্কিত খবর