কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১৯৯তম ঈদুল আজহার জামাতকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১৯৯তম ঈদুল আজহার জামাতকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জামাত আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জানানো হয়, এবার ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে এবারও চালু রাখা হচ্ছে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন।
এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা, পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঈদগাহ মাঠের পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ওজুখানা সংস্কার এবং মাঠের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও অন্যান্য সংস্থার সমন্বয়ে বিশেষ মনিটরিং ও নিরাপত্তা সেল গঠনের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
এসআর