[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

বরিশালে তেলের কৃত্রিম সংকটে যানবাহনে বাড়তি ভাড়া, বাড়ছে পণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ৫:৪৭ এএম

বরিশালে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে কোনো কারণ ছাড়াই ট্রাক, মিনি পিকআপ ও ট্রলারের ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিকরা। গত এক মাস ধরে চলা এই বাড়তি ভাড়ার নেতিবাচক প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।

 ব্যবসায়ীদের অভিযোগ, চালসহ বিভিন্ন পণ্য পরিবহণে ট্রাকপ্রতি আগের চেয়ে ১,৫০০ থেকে ২,০০০ টাকা বেশি গুণতে হচ্ছে।

একইভাবে নদীপথের ট্রলার ভাড়াও কয়েক হাজার টাকা বেড়েছে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় খুচরা বাজারে পণ্যের দাম বেড়ে যাচ্ছে, যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ ক্রেতারা।

​পরিবহণ সংশ্লিষ্টরা তেলের সংকটের অজুহাত দিলেও জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একে ভিত্তিহীন বলছে। বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন জানিয়েছেন, তেলের কোনো ঘাটতি নেই এবং ভাড়ার বিষয়ে নির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকেও নিয়মিত বাজার মনিটরিং এবং অভিযান পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত পরিবহণ ভাড়া নিয়ন্ত্রণ না করা গেলে বাজার দর সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এসআর

সম্পর্কিত খবর