[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

ডিমলায় হামের উপসর্গে ১১ দিন বয়সী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ১১:৫৩ এএম

নীলফামারীর ডিমলায় হামের উপসর্গ নিয়ে আফরিন জান্নাত নামে মাত্র ১১ দিন বয়সের এক নবজাতকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

 ডা. রাশেদুজ্জামান। মৃত শিশুটি উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার আবু বকর সিদ্দিকের সন্তান।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে হামের লক্ষণ দেখা দেওয়ায় শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে শিশুটি মারা যায়।

​উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল এবং হাসপাতালে থাকাকালীন তার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর