[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ২:৩৬ এএম

উফশী আউশ ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঞা।


এ কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বাক্কার ছিদ্দিক, মুমুরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল আলম এবং আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ। 


কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এ ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং আউশ ধানের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এসআর

সম্পর্কিত খবর