[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

খোরশেদ হত্যার প্রতিবাদে শাপলাপুর ইউনিয়নে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ৮:২৪ এএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের ছাত্রদল নেতা খোরশেদ হত্যাকাণ্ডের প্রতিবাদে শাপলাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা এ হত্যার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

তাদের মতে, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাপলাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোকারম, সাংগঠনিক সম্পাদক হাবিব হাসান হাবিবসহ অন্যান্য নেতাকর্মীরা।


বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।
সভা শেষে নিহত খোরশেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসআর

সম্পর্কিত খবর