[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

শ্যামনগরে সুন্দরবনের মধু সংগ্রহ মৌসুমের উদ্বোধন

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ৯:০৯ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে মধু সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার একটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উদ্বোধন ঘোষণা করেন। একইসঙ্গে সুন্দরবনে জলদস্যু দমনে বিশেষ অভিযানেরও সূচনা করেন তিনি।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের মধু দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, যার মান ও বিশুদ্ধতা রক্ষা করা জরুরি। তিনি মধু সংগ্রহ ও বাজারজাতকরণে ভেজাল প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি বনজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।


তিনি আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে চলমান অভিযান জোরদার করা হবে এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবন পশ্চিম বনবিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, প্রতিবছর নির্দিষ্ট মৌসুমে সুন্দরবন এলাকায় মধু আহরণ কার্যক্রম পরিচালিত হয়, যা স্থানীয় বনজীবীদের জীবিকার অন্যতম প্রধান উৎস।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর