জয়পুরহাটের পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ-২০২৬ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
একই অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে নবভর্তি শিক্ষার্থীদের জন্য নবীনবরণ আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম এবং প্রেসক্লাব সভাপতি মোঃ আজাদ আলিসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন স্কুল ক্যাপ্টেন মোঃ আবরার লাবিব। তিনি জানান, এ বছর বিদ্যালয় থেকে প্রায় একশ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এসআর
মন্তব্য করুন: