[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

ভারতীয় অবৈধ পণ্যের বড় চালান জব্দ শার্শায় ট্রাক আটক

শার্শা উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৬:১৬ পিএম

সংগৃহীত ছবি

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অংশ নেয় যৌথ টাস্কফোর্স।

অভিযানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এবং বেনাপোল কোম্পানির বিজিবি কর্মকর্তা সুবেদার আজিজুর রহমান।

অভিযান চলাকালে বেনাপোল থেকে আসা এসএ পরিবহনের একটি কুরিয়ার কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় ভ্যানটি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, ফেসওয়াশ, প্রসাধনী ও হারবাল পণ্য রয়েছে।


অভিযান সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া পণ্যের কোনো বৈধ নথি পাওয়া যায়নি। পরে জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের সংশ্লিষ্ট শাখায় হস্তান্তর করা হয়েছে।

একই সঙ্গে এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর