[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৫:২১ পিএম

সংগৃহীত ছবি

খুলনার শিববাড়ি মোড় এলাকায় চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে গেলে মুহূর্তেই সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তবে এতে কোনো রোগী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।
জানা যায়, গাড়িতে শুধু চালকই উপস্থিত ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নেমে গিয়ে নিরাপদে সরে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।


চালক মোল্লা সোহাগ জানান, তিনি ময়লাপোতা মোড় থেকে অফিসে ফেরার পথে শিববাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। এরপরই তিনি আগুনের তাপ অনুভব করেন এবং দ্রুত গাড়ি থেকে নেমে সংশ্লিষ্টদের বিষয়টি জানান।


খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক বলেন, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে।
আদ-দ্বীন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর