[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৩:৪২ পিএম

সংগৃহীত ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলাতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন।

বৈঠকে উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, কৃষিখাতে জ্বালানি তেলের সংকট, ফসলি জমির মাটি কেটে বিক্রি এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জুনায়েদ আহম্মেদ লেলিন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আখতার, পরিসংখ্যান কর্মকর্তা মোসা. রেহেনা পারভিন প্রমুখ।


এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরাও সভায় অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর