[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

পটুয়াখালীতে হামের প্রকোপ বৃদ্ধি: ৩১ জনের নমুনা সংগ্রহ, হাসপাতালে শয্যা সংকট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ১০:৪৯ এএম

পটুয়াখালী জেলায় অত্যন্ত সংক্রামক ও বায়ুবাহিত রোগ হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার ফলে আক্রান্ত শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও হাসপাতালে ভর্তি হচ্ছেন। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৯

 মার্চ পর্যন্ত মোট ৩১ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত দুইজনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১২ জন শিশুসহ বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের আইসোলেশন পদ্ধতিতে ডায়েরিয়া ওয়ার্ডের পাশে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আক্রান্তদের মধ্যে তীব্র জ্বর, শরীরে লালচে র‍্যাশ এবং অনেকের ক্ষেত্রে পাতলা পায়খানার লক্ষণ দেখা যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী থাকায় একটি বেডে একাধিক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যথাযথভাবে হামের টিকা গ্রহণ না করাই এই সংক্রমণের প্রধান কারণ হতে পারে। তবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানিয়েছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং আক্রান্তদের সুস্থতায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর