[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নে জামায়াতের অগ্রসর কর্মীদের ফলচক্র অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ১:৫০ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর বাছাইকৃত অগ্রসর কর্মীদের অংশগ্রহণে একটি ফলচক্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ইউনিয়নের বান্দের জলা এলাকায় ডাকাতিয়া নদীর তীরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথদীঘি ইউনিয়নের আমীর সাহাব উদ্দিন।


ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনির আহম্মেদ মানিকের সঞ্চালনায় আয়োজিত এ ফলচক্রে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন কর্মপরিষদের সদস্য মাহফুজ ভূইয়া, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


বক্তারা কর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত নৈতিকতা ও আদর্শিক উন্নয়নের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে ইসলামী মূল্যবোধের আলোকে সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর