[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

জীবননাশের আশঙ্কায় রেলগেট এলাকার এক বৃদ্ধের জিডি

যশোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ১:৪০ এএম

বৃদ্ধ আব্দুর রাজ্জাক জিডি করেন

যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট পশ্চিম পাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক (৬৩) নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন

গত ২৬ মার্চ দায়ের করা ওই জিডির নম্বর ২০৩০।

জিডিতে তিনি উল্লেখ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পূর্বে আদালতেও একাধিক মামলা রয়েছে। এসব মামলার জেরে প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়ে তাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা সবাই একই এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে।


রাজ্জাক জানান, গত ২৫ মার্চ বেলা আনুমানিক ১১টার দিকে তার স্ত্রী নাছিমা বেগম স্থানীয় একটি দোকানে গেলে অভিযুক্তরা তাকে প্রকাশ্যে হুমকি দেয়। এ সময় আশপাশের কয়েকজন ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।


এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর