[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে, বহু যাত্রী নিখোঁজের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ৬:৪৫ পিএম

সংগৃহীত ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুনে এ দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে উঠতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয়দের তথ্যমতে, কয়েকজন যাত্রী সাঁতরে বা উদ্ধার হয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে বাসে থাকা বেশিরভাগ যাত্রীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, ফলে হতাহতের আশঙ্কা রয়েছে।


দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছান এবং উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজদের সন্ধানে তৎপরতা

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর