পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার চাতলপাড় ইউনিয়নের খোঁজিয়াখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া (১৪) স্থানীয় আবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবুলের সঙ্গে একই এলাকার আরেক কিশোরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এরপর সন্ধ্যার পর থেকে বাবুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত প্রায় ৯টার দিকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের এক সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ জানান, তিনি ঘটনার সময় এলাকায় ছিলেন না এবং বিস্তারিত তথ্য পরে জানা যাবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: