[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

বান্দরবানে খাদে পর্যটকবাহী বাস, আহত ২০ জন

বান্দরবান জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ১:০৯ পিএম

সংগৃহীত ছবি

বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন এলাকায়, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তায় চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে স্থানীয়দের উদ্ধার কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

এতে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন।

বাসটিতে চালক ও সহকারীদেরসহ মোট ৪০ জনের বেশি যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই পর্যটক হিসেবে বান্দরবানে যাচ্ছিলেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বান্দরবান সদর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর