[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে: আহত ২০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ১০:৩৫ এএম

ঢাকা থেকে বান্দরবানগামী একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ)

 ভোরে বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে সৌদিয়া পরিবহনের বাসটি বান্দরবান বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুয়ালক এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে ভেতরে থাকা পর্যটকরা আটকা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে উদ্ধারের আহ্বান জানানো হয়। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

​বাসটিতে চালক ও সহকারীসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যারা ঢাকা থেকে বান্দরবান ভ্রমণে আসছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মান্না দে জানিয়েছেন, উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর