[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ৮:১১ এএম

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ দুপুরের মধ্যে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের

 ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

​প্রভাবিত অঞ্চল: রংপুর, ময়মনসিংহ ও সিলেট।
​বাতাসের গতিবেগ: ঘণ্টায় ৬০-৮০ কিমি।
​আবহাওয়ার প্রকৃতি: ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা।
​নদীবন্দরের জন্য নির্দেশনা: এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


​আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এই বিজ্ঞপ্তিতে জানমালের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর