[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

পাটগ্রাম আদর্শ কলেজে বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ১১:২৪ এএম

পাটগ্রাম কলেজেের বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্যারিস্টার হাসান রাজীব এমপি

লালমনিরহাট জেলার পাটগ্রাম আদর্শ কলেজে আবুল হাশেম বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শহীদুল্লাহ প্রধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শাজাহান আলম। এছাড়াও অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর