[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি

পরিবারের সিদ্ধান্তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারের প্রস্তুতিকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন।

গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে লাইফ সাপোর্টে নেওয়ার পর তার অস্ত্রোপচার করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাসপাতালে আনার সময় হাদির অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তাকে সিপিআর দিতে হয়।

তার মাথার ভেতরে গুলি ছিল এবং কানের আশপাশেও গুলির আঘাত দেখা গেছে।

ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা আব্দুল আল নোমান সাংবাদিকদের জানান, প্রথমে তিনটি গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় ওসমান হাদি কানের নিচে গুলিবিদ্ধ হন। 

এসআর

সম্পর্কিত খবর