[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’—মির্জা ফখরুল

এম. এ রনী

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ৮:১৩ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

তার দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন বার্তা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন—
“সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ।”

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার বর্তমান শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মেডিকেল বোর্ড প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছে।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া—মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

উল্লেখ্য, গত রোববার (২৩ নভেম্বর) রাতে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

এর আগে ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে আসছেন।

এসআর

সম্পর্কিত খবর