[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

ঝটিকা মিছিলে অংশ, আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ৯:০০ এএম

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেফতারকৃতরা তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর অনুষ্ঠিত এক ঝটিকা মিছিলে অংশ নেন। পরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

এসআর

সম্পর্কিত খবর