[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
২৯ চৈত্র ১৪৩২

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

এম. এ রনী

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৫৪ এএম

ফাইল ছবি

জুলাই-আগস্টের ঘটনাবলীর প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা জারি করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

এর আগে, গত ১৭ ডিসেম্বর একই অভিযোগে দায়ের করা দুটি মামলায় শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

জুলাই-আগস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলাগুলোতে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে।

সে সময়কার পরিস্থিতি বিবেচনায় এনে অন্তর্বর্তীকালীন সরকার বিচারিক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়।

এসআর

সম্পর্কিত খবর