বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকার সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।
রাত ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা তে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
এসআর